কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৬:২২আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬:২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। রবিবার (৩১ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫) ও একই বাড়ির কান্তি সূত্রধরের মেয়ে চন্দনা রানি সূত্রধর (২১)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক দিয়ে যাত্রী নিয়ে কবিরহাট উপজেলায় যাচ্ছিল অটোরিকশাটি। বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরও তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

/এএম/ 
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের