চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে গিয়ে আটক ১

চবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২২:০৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মাসুদ সরকার নামে একজন ধরা পড়েছেন। দশ হাজার টাকার চুক্তিতে অন্যজনের হয়ে পরীক্ষায় বসেছিলেন তিনি।

রবিবার (৩১ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে ডি-ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলা থেকে মাসুদকে আটক করা হয়। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র। তার বাড়ি গাইবান্ধার ঝিনিয়াবাজার সুন্দরগঞ্জে।

ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের মানবিক বিভাগের ছাত্র জুলকারনাইন শাহীর পরিবর্তে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন মাসুদ সরকার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার্থীর ছবির সঙ্গে মাসুদ সরকারের ছবির মিল না পাওয়ায় হলের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রক্টরিয়াল বডিকে খবর দেন। পরে আমরা তাকে আটক করি। এ সময় মাসুদ সরকার প্রক্সির বিষয়টি স্বীকার করে বলেন, তিনি গত ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। ১০ হাজার টাকার চুক্তিতে ভর্তি পরীক্ষায় বদলি হিসেবে অংশ নিয়েছেন তিনি।’

প্রক্টর আরও বলেন, ‘তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য কোনও চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছি।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি