চোখ খুলেছেন আকিব, নাড়াতে পারছেন হাত-পা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪:৫৩

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিবের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। চোখ খুলে তাকিয়েছেন তিনি। হাত-পাও নাড়াতে পারছেন। তার লাইফ সাপোর্ট খুলে রেখেছেন চিকিৎসকরা।

সোমবার (১ নভেম্বর) দুপুরে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তিনি বলেন, আকিবের অবস্থা এখন আগের চেয়ে ভালো। অপারেশনের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় গতকাল লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আজ সকালে আমি তাকে দেখে এসেছি। সে (আকিব) আমার কমান্ড অনুসরণ করছে। হাত-পা নাড়াতে পারছে। চোখ খুলে দেখতেও পারছে।’

প্রতিপক্ষের হামলায় মাথার হাড় ভেঙে গেছে মেডিক্যাল শিক্ষার্থীর

আকিবের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে কি-না জানতে চাইলে ড. নোমান বলেন, ‘এই মুহূর্তে আমরা এই ধরনের কোনও মন্তব্য করতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি, তার অবস্থা ভালোর দিকে আছে। ইনফেকশন হয় কি-না তা নিয়ে একটু চিন্তা রয়েছে। ইনফেকশন ও খিঁচুনি তার জন্য এখন খুবই বিপজ্জনক। সঙ্গে ব্রেন ইনজুরি আছে। ইনফেকশন হলে আরও অনেক সমস্যার সৃষ্টি হবে।’

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে গত শনিবার সকালে আকিবকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের নেতাকর্মী। এতে তার মাথার একটি হাড় ভেঙে যায়। পরে উদ্ধার করে দ্রুত হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে নেওয়া হলে অপারেশন করেন ড. নোমান খালেদ চৌধুরী। অপারেশনের পর তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আকিব।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

অপারেশনের পর ডা. নোমান খালেদ জানান, তার ব্রেনে মারাত্মক জখম হয়েছিল। রক্তক্ষরণ ছিল। মাথার খুলির একটি হাড় ভেঙে গেছে। অপারেশন করে হাড়ের একটা অংশ খুলে আপাতত তার পেটের মধ্যে চেম্বার তৈরি করে চামড়ার নিচে রাখা হয়েছে। কিছুটা উন্নতি হলে সেটা আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের