ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে মারধরকারী সেই বখাটে আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে কলেজছাত্রীকে মারধরের ঘটনায় বখাটে মো. ইমরানকে (৩২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী থেকে তাকে আটক করা হয়।

আটক ইমরান কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আমতলীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত সোমবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের লোকনাথ ট্যাংকের পাড়ে থাকা পাকা বেঞ্চে বসে ওই কলেজছাত্রী সেলফি তোলার সময় বখাটে ইমরান তার কাছে গিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই ছাত্রী মোবাইল ফোনটি দিতে অস্বীকৃতি জানালে ইমরান তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন। পরে বেধড়ক মারধর করেন।

এ সময় কলেজছাত্রীর ভাই ও স্থানীয় যুবকদের অভিযোগ, ‘ইমরান মাদকাসক্ত। আগেও একাধিক ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। এক ছাত্রীকে এসিড ছুড়ে মারার হুমকিও দেন। গত সোমবার সকালে ওই কলেজছাত্রীকে মারধরের পর পালিয়ে যান।’

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান