রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৭:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭:৩৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ জাফরকে (৪০) আটক করেছেন এপিবিএনের সদস্যরা। বুধবার (০৩ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ঘটনাটি ঘটেছে।

নিহত মোবারাজান (৩৫) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে জাফর ও মোবারাজান দম্পতির ঝগড়া হয়েছিল। দুই জনে ঘুমিয়ে পড়লে ভোরে জাফর তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যান। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জাফরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম