পানির দাম ৫ শতাংশ বাড়ালো চট্টগ্রাম ওয়াসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০২১, ১৯:৪৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২২:২৪

আবাসিক ও বাণিজ্যিকে পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে চট্টগ্রাম ওয়াসা বোর্ড। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়াসা বোর্ডের ৬৪তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬-এর ২২(২) ধারা অনুযায়ী প্রতি বছর পানির ইউনিটপ্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী আমরা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ডিসেম্বর থেকে বাড়তি এই বিল গ্রাহকদের পরিশোধ করতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা থাকলেও আমরা দুই বছর পর এখন পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ওয়াসা সূত্রে জানা যায়, পানির দাম ৫ শতাংশ বেড়ে যাওয়ায় ডিসেম্বর থেকে আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ০২ পয়সা এবং বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পানির দাম বৃদ্ধি করায় ওয়াসার বোর্ড সদস্যদের সমালোচনা করছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন। তিনি বলেন, ‘গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের কাজ কি শুধু দফায় দফায় পানির দাম বাড়িয়ে মানুষের ভোগান্তি বাড়ানো?’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ওয়াসার গাড়িচালক থেকে কোটিপতি তাজুল, সঙ্গে ১৭টি ফ্ল্যাটের মালিক
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
সর্বশেষ খবর
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা