১৫ নভেম্বর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ব্রাহ্মণবাড়িয়া অফিস
০৯ নভেম্বর ২০২১, ০৯:০৫আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯:১২

ভারতে যেতে আগ্রহীদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গিয়েছেন। 

হাইকমিশনার আরও বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু হবে। কেবল মাত্র বিমানে যাওয়া যাবে। ভিসার মেয়াদ অনুযায়ী ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা চালু হবে বলে জানান তিনি। 

এ সময় তিনি দুই দেশের সীমান্তের কাছে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তে ইমিগ্রেশন ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক অন্য যেকোনও সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তিনি। 

এর আগে, আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ওসি মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ নভেম্বর একইপথে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম