মিয়ানমার নৌবাহিনীর বিরুদ্ধে ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে আটকের অভিযোগ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:৫০

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের অদূর থেকে ২০ জন মাঝিমাল্লাসহ তিনটি বাংলাদেশি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। 

সোমবার (৮ নভেম্বর) বিকালে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে তাদেরকে নিয়ে যায় বলে অভিযোগ ট্রলার মালিকদের। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি।

ট্রলার মালিকরা জানান, গত দুই দিন আগে প্রতিদিনের মতো টেকনাফের সৈয়দ বলি, মো. সালমান ও বদি আলম বদিয়ার মালিকাধীন ট্রলারগুলো সাগরে মাছ শিকারে যায়। ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ছোট ট্রলার নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। তিনটি ট্রলারে ২০ জনের বেশি মাঝিমাল্লা রয়েছেন।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, এখনও ট্রলারগুলোর কোনও খোঁজ-খবর পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে ট্রলার মালিক কর্তৃপক্ষ থেকে কেউ এখনও যোগাযোগ করেনি।

এদিকে ট্রলার ও মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি বলে জানিয়েছে টেকনাফ-২ বিজিবি।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম