ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে ৬২ বছর বয়সী হাতির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০২১, ২০:৪৬আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০:৪৬

ফুসফুস আক্রান্ত হয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় ধানক্ষেতের পাশে স্থানীয়রা মৃত হাতিটিকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পশু চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে হাতিটির ময়নাতদন্তের পর দেখতে পায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পশু চিকিৎসকরা গিয়ে হাতিটির ময়নাতদন্ত করে। এতে দেখা যায়, হাতিটির ফুসফুস শতভাগ নষ্ট। যেই কারণে ৬২ বছর বয়সী হাতিটির মৃত্যু হয়েছে। তদন্ত শেষে হাতিটি মাটি চাপা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হাতিটির শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। এরপরও আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর কারণ অনুসন্ধান করে। খোঁজ নিয়ে আশপাশের কোনও এলাকায় ধান ক্ষেতে বিদ্যুতের ফাঁদ পাওয়া যায়নি।’

এর আগে, শনিবার (৬ নভেম্বর) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মইত্তাতলী বিলের ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, হাতির আক্রমণ থেকে বাঁচাতে ধানক্ষেতের চারদিক কৃষকরা বিদ্যুতায়ন করে রাখেন। খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে। এর দুই দিন পর মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বুনো হাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেদিন ভোরে খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বন বিটের হাইথারা ঘোনায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের দলটি মাথা লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই হাতিটি প্রাণ হারায়।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম