ট্রাকচাপায় প্রাণ হারালো দুই বোন 

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ১১:৪৫আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১১:৪৫

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার পালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬)। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। 

সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার সেগুনবাগিচা সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। 

সদর থানা পুলিশের এসআই আব্দুল হান্নান জানান, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আরিফ চালাচ্ছিলেন। তার পেছনে ফাহমিদা এবং সানজিদা বসে ছিল। পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৪৭১১) তাদের দুই জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা প্রাণ হারান। 

সদর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম