যাত্রীকে লাথি মেরে বাস থেকে ফেলায় চালক-সহকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২১, ১৫:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৫:৩৮

চট্টগ্রামে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার সময় চলন্ত বাস থেকে যাত্রীকে লাথি দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে বাস ও তার সহকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি। ভুক্তভোগী যাত্রীর নাম মো. হামিদ। তিনি নগরীর ওয়াসা এলাকার বাসিন্দা।

ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, লালখান বাজার যাওয়ার জন্য ওয়াসার মোড় থেকে ১০ নম্বর বাসে উঠেন হামিদ। বাসে উঠে চালকের সহকারী মো. আশরাফকে পাঁচ টাকা ভাড়া দিলে ১০ টাকা দাবি করেন। এ নিয়ে হামিদের সঙ্গে আশরাফের বাগবিতণ্ডা হয়। 

এ সময় হামিদকে লালখান বাজার না নামিয়ে টাইগারপাস নিয়ে যান চালক-সহকারী। সেখানে নিয়ে লাথি মেরে হামিদকে সড়কে ফেলে দেন আশরাফ।  বিষয়টি পুলিশকে জানালে বাসচালক মো. হাসান ও তার সহকারী আশরাফকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী হামিদ মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
 

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম