মেঘনায় বাল্কহেডে আগুন

চাঁদপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ১৬:১৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬:১৬

চাঁদপুরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারুক নামে একটি কার্টনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

জানা যায়, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টন নিয়ে ঢাকায় যাচ্ছিলো। পথে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রিন বয়ার কাছে এলে কার্টনে হঠাৎ আগুন ধরে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাল্কহেডে থাকা ছয় জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে এখনও জানা যায়নি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম