মার্চে শেষ হবে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭:৫১

২০২২ সালের মার্চে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন এ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক রমন শ্রিংলা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রমন শ্রিংলা বলেন, ‘চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতি ও অর্থ পরিশোধের জটিলতা থাকায় বাংলাদেশ অংশে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভারতীয় অংশে খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আখাউড়া অংশে রেললাইন স্থাপনের জন্য দুই হাজার স্লিপার প্রস্তুত করা হয়েছে। ২৫ নভেম্বরের মধ্যে স্লিপারগুলো সাইটে পৌঁছাবে।’ আগামী বছরের মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং এর মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে তারা আশা প্রকাশ করেন তিনি।

ভারত সরকারের অনুদানের প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার রেলপথের মধ্যে সাড়ে ছয় কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে। বাকি চার কিলোমিটার ভারতে।

এ সময় তার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গোয়েল, প্রকল্পের পরামর্শক পঙ্কজ কুমার সিংহসহ দুদেশের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

/এফআর/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম