২৭৫ বস্তা চাল নিয়ে ট্রাকচালক উধাও

চাঁদপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২১:৫৭

চাঁদপুরে ২৭৫ বস্তা চালসহ উধাও হয়েছেন এক ট্রাকচালক। শনিবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। চালের বস্তাগুলো মুদাফফরগঞ্জের ব্যবসায়ী সুমন চন্দ্র পালের।

চালগুলো বাগাদী রোডের নতুনবাজার থেকে কুমিল্লা মুদাফফরগঞ্জ পৌঁছানোর কথা ছিল। কিন্তু চালক সেখানে না গিয়ে চালের বস্তাসহ ট্রাক নিয়ে উধাও হয়েছেন। এ ঘটনায় মুদাফফরগঞ্জের ব্যবসায়ী সুমন চন্দ্র পাল চাঁদপুর মডেল থানায় জিডি করেছেন।

ব্যবসায়ী সুমন চন্দ্র পাল বলেন, চাঁদপুরের রোশন অটোরাইস মিল থেকে ঢাকা মেট্রো-ট ১৩-২১৩৪ নম্বরের একটি ট্রাক সড়কপথে ২৭৫ বস্তা চাল নিয়ে আমার গুদামে আসার কথা ছিল। কিন্তু ট্রাকটি চালসহ গুদামে না এসে ফরিদগঞ্জ রায়পুর সড়ক থেকে উধাও হয়ে যায়। যা আমরা সিসিটিভিতে দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অবহিত করি। এসব চাল উদ্ধার না হলে আমাকে পথে বসতে হবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশীদ বলেন, চাল নিয়ে ট্রাকচালক উধাও হওয়ার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী থানায় জিডি করেছেন। চাল উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম