সিনহা হত্যা মামলায় সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ 

কক্সবাজার প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১১:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১১:১৮

কক্সবাজারে আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) ৬০ নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনকে দিয়ে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টায় মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। 

এর আগে, সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়। 

মেজর সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষ্য দেবেন এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জন আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা, সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার মেজর সিনহা হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ ছয় জনের সাক্ষ্যদানের কথা রয়েছে।  

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

 

/টিটি/
সম্পর্কিত
মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ
রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন
‘মেজর সিনহা’ স্মরণে স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম