ট্রাকে ২ লাখ ইয়াবা নিয়ে টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল তারা

টেকনাফ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ০১:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৩:৫৪

কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনায় চেকপোস্ট বসিয়ে ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— উখিয়ার পালংখালীর মৃত ফেরদৌসের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১) ও একই এলাকার নুরুল আলমের ছেলে মো. তারেক (২০)।  

সোমবার (১৫ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে মাদক কারবারিরা একটি ডাম্পার ট্রাকযোগে বিপুল পরিমাণ  ইয়াবা টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে যাচ্ছে। এমন সংবাদে র‍্যাব-১৫-এর একটি দল উখিয়া ময়নারঘোনা পিআইপি অফিসের সামনে চেকপোস্ট বসায়। কিছুক্ষণ পর টেকনাফ থেকে আসা একটি ডাম্পার ট্রাককে সংকেত দিলে চালক এবং হেলপার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ডাম্পারটি তল্লাশি করে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আবু সালাম চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানান‑ দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম