জ্বালানি তেলের দাম কমাতে বিএনপির প্রচারপত্র বিলি

রাঙামাটি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২:৫১

জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং গণপরিবহনের ভাড়া কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটিতে প্রচারপত্র বিলি ও পথসভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে শহরের পৌর মার্কেট হয়ে আবার দলীয় কার্যালয়ে শেষ কর্মসূচি শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিএনপির জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু), সাংগঠনিক সম্পাদক মো. শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

জ্বালানি তেলের দাম কমাতে বিএনপির প্রচারপত্র বিলি পথসভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু) বলেন,  সরকার একতরফাভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে বাস-লঞ্চসহ গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে তেলের দাম কমলেও আমাদের দেশে তেলের দাম বাড়িয়ে জনগণকে চাপিয়ে দেওয়া হচ্ছে।

পথসভায় বিএনপির জেলা শাখার সভাপতি মো. শাহ আলম বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। নিম্ন আয়ের মানুষ না খেয়ে জীবন যাপন করছে। হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের কষ্ট আরও কয়েকগুণ বেড়েছে।

আন্দোলনের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত বাতিলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক