চট্টগ্রাম চেম্বারের পুরনো ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ নভেম্বর ২০২১, ২২:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২২:২৫

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পুরনো ভবনে (চেম্বার হাউস) আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ফারুক হোসেন সিকদার আরও বলেন, ‘ছয় তলা ভবনটির সব ফ্লোরে মেরামতের কাজ চলছে। জানালার গ্রিল ওয়েল্ডিং করার সময় ভবনের চারপাশে ঝুলানো চট-এ আগুনের স্ফুলিঙ্গ পড়লে আগুন লাগে। মেরামতের কারণে ভবনে তেমন কোনও মালামাল ছিল না। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, আগুনে ৮ থেকে ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের