আইনমন্ত্রীর এলাকায় ইউপি নির্বাচনে থাকবে না নৌকা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৫:১৪আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬:৫৬

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের নির্বাচনি এলাকায় দলীয় প্রতীক নৌকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। শনিবার (২০ নভেম্বর) আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর করার জন্যে আমার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা এবং আখাউড়া উপজেলায় দলীয় প্রতীক নৌকা ছাড়া নির্বাচন হবে।  

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর মেয়র ও  উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থীরা।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি