নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে ২৬ নেতা বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ০৩:২৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৩:২৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 ১৮ ও ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত ৪টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাঠানো চিঠির আলোকে গঠনতন্ত্রের ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায় তারা এখন থেকে আর কোনও দলীয় পদ পদবির পরিচয় দিতে পারবেন না।

২০ নভেম্বর বহিষ্কৃতরা হলেন— মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোহন মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক ফারুক মাস্টার, সদস্য মো. ফেরদৌস আলম সরকার, মো. আনিছুর রহমান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক মেম্বার, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দীপন।

আরও রয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবাইর আজম পাঠান স্বপন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সাত্তার, আইন বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন বাচ্চু, সদস্য সাইফুল ইসলাম লিমন, কামাল হোসেন গাজী, ১ নম্বর ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

১৮ নভেম্বর বহিষ্কৃতরা হলেন— ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম নবী বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাজাহান, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মজিদ বেপারী (মধু)। সুলতানাবাদে উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও যেসব এলাকায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান