মিতু হত্যা মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ পিবিআইয়ের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ নভেম্বর ২০২১, ২২:২৭আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:২৭

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তন হয়েছে। আগের তদন্ত কর্মকর্তা সম্প্রতি বদলি হয়ে যাওয়ায় একই সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আরেক পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিমকে এবার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পিবিআইয়ের চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আগের তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমাকে নগর পুলিশে বদলি করা হয়েছে। এ কারণে মামলাটি তদন্তে সংস্থার অপর পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মামলাটির তদন্ত এগিয়ে নেবেন।

মহানগর পুলিশ সূত্রে জানা যায়, সন্তোষ কুমার চাকমা পিবিআই চট্টগ্রাম নগর শাখা থেকে বদলি হয়ে গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) যোগ দেন। তিনি বর্তমানে সিএমপি কমিশনারের কার্যালয়ে পরিদর্শক (প্রশাসন) হিসেবে দায়িত্বরত আছেন।

অপরদিকে, এ কে এম মহিউদ্দিন সেলিম পিবিআইয়ের চট্টগ্রাম জেলা শাখায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার তাকে একই সংস্থার নগর শাখায় বদলি করা হয়। সোমবার তিনি নগর শাখায় যোগ দেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। খুনিরা গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় ছিলেন। 

হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ। 

এ ঘটনায় গত ১২ মে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। প্রতিবেদনে পিবিআই বলছে, মিতু হত্যা ছিল কন্ট্রাক্ট কিলিং। বাবুল আক্তারের পরিকল্পনায় এটি সংঘটিত হয়। মিতুকে হত্যার জন্য তিন লাখ টাকার লেনদেন হয়েছে।

এরপর একই দিন নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন। ওই মামলায় ওই দিন বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ১৪ অক্টোবর ওই প্রতিবেদনের ওপর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে নারাজি আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। 

গত ২৭ অক্টোবর এ বিষয়ে আদালতে শুনানি হয়। শুনানি শেষে ওই আদালত ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন আদালত প্রতিবেদনটি গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। 

গত ১০ নভেম্বর অধিকতর তদন্ত শুরুর জন্য মিতু হত্যা মামলার নথিপত্র আদালতের হেফাজত থেকে নিজের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। ১৪ নভেম্বর আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।

/এএম/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
মিতু হত্যা মামলাএসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা
মিতু হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম