দুবাই ফেরত যাত্রীর কাছে মিললো ৪ কেজি স্বর্ণ   

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০২১, ১২:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩:১৮

দুবাই থেকে আসা মো. সোহেল নামে এক যাত্রীর থেকে ২৬টি সোনার বারসহ চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা এ স্বর্ণ উদ্ধার করেন। যাত্রী সোহেল বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে দেশে ফেরেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায়। বাবার নাম ফজল করিম।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার সুমন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, দুবাই থেকে আসা এক যাত্রীর থেকে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কাস্টমস ইন্টেলিজেন্স স্বর্ণগুলো উদ্ধার করে।  

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ফ্লাইটে এক যাত্রী স্বর্ণ নিয়ে আসছেন এমন গোপন সংবাদ থাকায় উড়োজাহাজ থেকে নামার পর সোহেলকে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মধ্যে ২৬টি বার, ছয়টি গোল্ডপ্লেট ও কিছু অলঙ্কার রয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম