মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:০৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় সেলিম মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকার ওয়ারী থানার ভগবতী ব্যানার্জি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১।

সেলিম মিয়া আড়াইহাজারের আগুয়ান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে সেলিম। প্রায়ই ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। গত ১৯ নভেম্বর মায়ের সঙ্গে বাড়ির পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো ভুক্তভোগী। 

এ সময় পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে গেলে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে সেলিম। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম