কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২০:০৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে দুটি মামলায় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে চারটি মামলায় ৭৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোছলেহ উদ্দিন মিজানের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলো—চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক, চরএলাহী ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদুল হক কচি, চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রবেন্স, উপজেলা যুবলীগের সদস্য শাহদাত হোসেন পবেন্স, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আবদুল আজিজ, শেখ বেলাল, মো. রিপন, এমরান হোসেন ও মো.শাহীন।

তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারী।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আজ দুপুরে চারটি মামলায় মোট ৭৬ জন আসামি আত্মসমর্পণ করে। এ সময় কোম্পানীগঞ্জ থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ১৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হাইকোর্ট থেকে আট সপ্তাহ অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম