ভোটকেন্দ্রের পাশে মিললো ৪ বস্তা দেশীয় অস্ত্র

নোয়াখালী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৫:২৮আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫:৩০

নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজ বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের ঝোঁপ থেকে চার বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এগুলো উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাবের উত্তর পাশে লাগোয়া ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি চটের বস্তা উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫১টি লাঠি, ১৮টি লোহার রড, একটি টেঁটা-বল্লম, ছয়টি ছোরা, চারটি রাম দা, দুটি চায়না চাপাতি, দুটি ক্রিকেট স্ট্যাম্প, তিনটি স্টিলের পাইপ, দুটি প্লাস্টিকের পাইপ ও একটি হকি স্টিক ছিল।

ধারণা করা হচ্ছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টির কাজে ব্যবহার করতে এগুলো লুকিয়ে রাখে দুষ্কৃতকারীরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী