মতলবে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১০:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০:৫৯

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টটরা। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী কেন্দ্র পরিদর্শনে আসেন। কেন্দ্রের প্রবেশদ্বারে আসা মাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন সমর্থক তার ওপর হামলা চালান।

এ সময় তারা শারীরিকভাবে লাঞ্ছিতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। যদিও দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে হাজির হয় র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স। তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন।

এ বিষয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী বলেন, সকালে আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসি। এ সময় কাদির গাজী নামে একজনের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা দেশে আমরা এ ধরনের হামলা প্রত্যাশা করি না। 

এ বিষয়ে ৪ নম্বর বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রনজিত কুমার বসু জানান, হামলার ঘটনা হলেও পরিস্থিতি স্বাভাবিক আছে। হামলার বিষয়ে ভোটকেন্দ্রে কোনও প্রভাব পড়েনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী