ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ২২:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২২:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ছেলের লাঠির আঘাতে ছোট্ট মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) বিকালে বেড়তলা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ঘাতক পুত্রের হাত থেকে পিতাকে রক্ষা করতে গিয়ে মা মিনারা বেগমও আহত হয়েছেন। এ ঘটনার পর ঘাতক মনির হোসেনকে নিজ বাড়ি আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিমপাড়া গ্রামের ছোট্ট মিয়া নরসিংদী ও তার ছেলে মনির হোসেন সিলেটে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে মনির হোসেন সিলেটের ইট ভাটা মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আসেন। তবে বাড়িতে এসে ইট ভাটার কাজে যাচ্ছিলেন না মনির। পরে ভাটার মালিকের পক্ষ থেকে তার বাবা ছোট্ট মিয়াকে বিষয়টি জানানো হয়। মনিরকে আজ বিকালে সিলেটে গিয়ে ইট ভাটার কাজে যোগ দেয়ার জন্য চাপ দেন বাবা। এতে ক্ষিপ্ত হয় মনির। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধান মাড়াইয়ের একটি লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে ঘটনাস্থলেই ছোট্ট মিয়া প্রাণ হারান।

এ সময় ঘাতক ছেলের হাত থেকে স্বামী ছোট্ট মিয়াকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মিনারা বেগম আহত হব। তাকে স্থানীয়রা উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ঘাতক মনিরকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ মামলায় মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী