নোবিপ্রবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ঘাতক ট্রাকের চালক আটক

নোয়াখালী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২৩:০৫

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে নোয়াখালী গোয়েন্দা শাখার একটি টিম তাকে আটক করে।

আটক হওয়া চালকের নাম মামুন আলী (৫৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী নতুনপাড়া গ্রামের জাবেদ আলী মন্ডলের ছেলে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাক চালক মামুন আলীকে আটক করা হয়েছে। এর আগে ট্রাকটি জব্দ করা হয়।’

এর আগে দুপুর ১টায় সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয় মজুমদার নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অজয় সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে। নিহতের ঘটনায় সোনাপুর জিরো পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। পরে নোবিপ্রবির উপাচার্য ও প্রক্টরের আশ্বাসে তারা সড়ক ছাড়েন।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের