ট্রাকচাপায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় সোহাগ মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকার মালিহাতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

সোহাগ মিয়া আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

নিহতের মামা আব্দুল্লাহ জানান, ট্রাক নেওয়ার জন্য আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড আসেন সোহাগ। রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহজালাল আলম জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম