চট্টগ্রামে বিএনপি নেতা আলালকে অবাঞ্ছিত ঘোষণা

চট্টগ্রাম সংবাদদাতা
০৯ ডিসেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে নগরীর কোতোয়ালি মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সংগঠনের নেতারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। 

এর আগে মিছিলটি শুরু হয় নিউমার্কেট মোড় থেকে। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাকে বীর চট্টলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। যেখানে আলালকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।

সমাবেশে জামায়াত শিবির, ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডারদের হাতে নিহত ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী আরিফ রায়হান দীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বহদ্দারহাটে আট জন ছাত্রলীগ নেতাসহ সব ছাত্রলীগ নেতা হত্যা মামলার বিচারের রায় ঘোষণার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক মণ্ডলীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, এমএ হালিম শিকদার মিতু, শেখ সরফুদ্দিন সৌরভ, ইমরান কামাল বনি, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মমশাদ হোসেন রাব্বি, শুভ ঘোষ, সালাউদ্দিন বাবু, মো. সালাউদ্দিন ও মোশরাফুল হক পাভেল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম