বাস-অটোরিকশা-ট্রেন সংঘর্ষ: দায় বাসচালক ও গেটম্যানের

চট্টগ্রাম সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৪

চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে তিন গাড়ির সংঘর্ষের জন্য বাসচালক শহিদুল আলম ও গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে দায়ী করেছে রেলওয়ের তদন্ত কমিটি। গত ৯ ডিসেম্বর এই প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। পাঁচ পৃষ্ঠার প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে প্রতিবেদন হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। বাসচালক ও গেটম্যান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে। গেটম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

তদন্ত কমিটির সদস্যরা জানান, গত ৪ ডিসেম্বর ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেনের সঙ্গে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষ ঘটে। ঘটনার পরদিন তদন্তের কাজ শুরু করেন। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন। তদন্তে দুর্ঘটনার জন্য বাসচালক শহিদুল আলমকে বেশি দায়ী করেছেন। কারণ সে দ্রুত বেগে গাড়ি চালিয়ে অন্য তিনটি গাড়িকে ধাক্কা দেয়। বাসচালক যদি বেপরোয়া গতিতে গাড়ি না চালাতো, তাহলে দুর্ঘটনা ঘটতো না। পাশাপাশি এই দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা ছিল। সে সড়কের এক পাশে ব্যারিয়ার ফেলেনি। কমিটি এ জন্য গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়ার সুপারিশ করেছে। ভবিষ্যতে রেলক্রসিং এলাকায় দুর্ঘটনা এড়ানোর জন্য কয়েকটি সুপারিশ করেছে তদন্ত কমিটি। 

উল্লেখ্য, ৪ ডিসেম্বর সকাল ১০টায় ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেনের সঙ্গে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মনির হোসেন, এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন ও প্রকৌশলী সৈয়দ বাহা উদ্দিন। আহত হন সাত জন।

ঘটনার পর রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দাফতরিক আদেশে একটি তদন্ত কমিটি গঠন করেন। রেলওয়ে পূর্বাঞ্চলের গঠন করা কমিটির প্রধান ছিল সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে। কমিটির অপর চার সদস্যরা হলেন-সহকারী কমান্ডেন্ট সত্যজিত দাশ, সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন, সহকারী যান্ত্রিক প্রকৌশলী বজলুর রহমান ও সহকারী সার্জন শিবু নাথ।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম