বিজয়নগরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের চাপায় জালাল মিয়া (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানজট ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বিজয়নগরের দিকে আসছিলো একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় সাতবর্গ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশায় ধাক্কা দিলে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী জালাল মিয়া ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি মহাসড়কে উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি অপসারণের সময় মহাসড়কে যাজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল স্বাভাবিক।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম