রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটক ১৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে কথিত আরসা সদস্যসহ ১৮ জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি কার্তুজ, ১৯৫০ পিস ইয়াবাসহ ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রসহ তিন কথিত আরসা সদস্য অবস্থানের সংবাদের পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছে অস্ত্র ও কার্তুজ পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘একইদিন রাতে ক্যাম্পে বিশেষ অভিযানে কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৪ রোহিঙ্গাসহ ১৫ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি পুরাতন সচল এলজি, এক হাজার ৯৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা এবং ছয়টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আটক ১৫ জনের মধ্যে তিন জনকে একটি অস্ত্র মামলায়, আরও তিন জনকে দুটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। বাকি নয় জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৫ হাজার জরিমানা করা হয়। এ ছাড়া মধুরছড়া থেকে অস্ত্রসহ আটক তিন জনকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান