প্রতারণার অভিযোগে আরজে নীরবসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সংবাদদাতা
১৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৮

ই-কমার্স সাইট কিউকমের হেড অব সেলস হুমায়ুন কবির নীরব ওরফে আরজে (রেডিও জকি) নীরবসহ চার জনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন মো. ফারুক নামে এক ব্যবসায়ী।

মামলার অপর তিন আসামি হলেন– কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়া, সেলস এক্সিকিউটিভ তানভির চৌধুরী।

মামলার বিষয়ে মো. ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ই-কমার্স সাইট কিউকমের লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিন লাখ ৪২ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময়েও কোনও পণ্য সরবরাহ করা হয়নি। পরে অফিসে যোগাযোগ করলে পণ্য সরবরাহ করতে না পারায় তারা চেক দেয়। কিন্তু সেই চেক নিয়ে ব্যাংকে কয়েকবার জমা দেওয়া হলেও হিসাবে টাকা না থাকায় ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হলেও কোনও উত্তর দেয়নি তারা।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম