বিরিয়ানি বিতরণ নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম সংবাদদাতা
১৬ ডিসেম্বর ২০২১, ২০:৫০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২০:৫০

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় বিজয় দিবসের র‍্যালি শেষে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে খুলশী থানার আমবাগান বড় মসজিদ আওয়ামী লীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩),  রহমানের ছেলে বাবলু (২০) ও আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০)। টিটু ও বাবুল ওই এলাকার আওয়ামী লীগ নেতা হিরণ গ্রুপের সমর্থক এবং সুজন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিমের সমর্থক বলে জানা গেছে। 

গ্রেফতারকৃতরা হলো—সুজন, সজীব, ইমন ও রুবেল। তাদের মধ্যে সুজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। দুপুরে বিজয় দিবসের র‌্যালি শেষে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বিরিয়ানি বিতরণকে কেন্দ্রে করে বিবদমান ওই দুই গ্রুপের লোকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ছুরিকাঘাতে আহত তিন জনকে চমেক হাপসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ছুরিকাঘাতে আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মেডিক্যালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে টিটুর অবস্থা আশঙ্কাজনক। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের