বেগমগঞ্জে কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত শাকিল (২২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডনি মার্কেট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাকিল একই গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এতে বিভিন্ন মেয়ের অশ্লীল স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করা ছিল।

তিনি আরও বলেন, শাকিল বিভিন্ন মেয়েদের প্রলোভনে ফেলে অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে মোবাইল ফোনে তাদের অশ্লীল ছবি ও ভিডিও চিত্র ধারণ করে সংরক্ষণ করে রাখে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ইয়াছিন আরাফাত শাকিলকে আদালতে পাঠানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম