চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

চট্টগ্রাম সংবাদদাতা
২১ ডিসেম্বর ২০২১, ০১:১৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:১৬

চট্টগ্রামের সদরঘাটে একটি চারতলা ভবন হেলে পড়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের পার্বত্য ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নালা খননকাজের কারণে ওই ভবনটি হেলে পড়েছে। ওই ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মো. মাহিন উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ফকির পাড়ার স্বপন দাশের মালিকানাধীন চারতলা ভবনের পাশে দীর্ঘদিন ধরে নালা খননের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় ৩০ ফুট খনন করেছে কোনও ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই। এ কারণে ভবনটি হেলে পড়েছে পাশের ভবনে। এতে পাশের দুটি ভবনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভবন মালিক স্বপন দাশ জানিয়েছেন, বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে জানানো হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমরা। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি তদন্ত করে দেখবো আমরা।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম