সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম সংবাদদাতা
২৩ ডিসেম্বর ২০২১, ১৩:১৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩:১৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ‍দুপুরে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন– তৌহিদুল ইসলাম (২৮) ও সালাউদ্দিন (২৫)। তাদের বাড়ি নোয়াখালী জেলায় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি বলেন, ‘রাত ১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ফিরছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তারা। পরে স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অজ্ঞাত গাড়িটিও শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ 

ওসি আরও জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম