বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩:৩৭

কুমিল্লায় কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বাসের সাত যাত্রী। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনা এলাকায় সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে, নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিল। ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ক ১৪-৭৯৯৪) বাসের সাথে নোয়াখালীমুখী (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৬০) কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাশে খালে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও বাসের সাত যাত্রী আহত হয়েছেন। 

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মাকসুদুল হাসান জানান, কাভার্ডভ্যান চালক মারা গেছেন। নিহত চালক মৌলভীবাজার জেলার বাদশা মিয়া (৩৫)। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। 

/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম