সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিকাণ্ড, ৪ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম সংবাদদাতা
২৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে এই দুর্ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন—সোহেল রানা (২৬), জাহিদ হাসান (৩০), মিজানুর রহমান মিলন (৪০) ও মো. ফিরোজ (২০)। তাদের মধ্যে সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে সকালে কাজের সময় তৈলাক্ত পদার্থ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দগ্ধ চার শ্রমিকের মধ্যে সোহেল রান্না ও জাহিদ হাসানকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মিজানুর ও ফিরোজকে ভর্তি করা হয়েছে ২৬ নম্বর ওয়ার্ডে। সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান