ভোটের আগের দিন অস্ত্র-ককটেলসহ আটক ৭

কুমিল্লা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৫

রাত পোহালেই রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। ভোটের আগের দিন কুমিল্লায় ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ সাত জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২।

শনিবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার কাটাবিল এলাকার উজির মিয়ার ছেলে মো. হৃদয় (২২), দৌলতপুর এলাকার মোজাফফরের ছেলে মো. রিপন (২৮), চাঁনপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (২৭), মুরাদপুর এলাকার হাসান মিয়ার ছেলে মো. জুয়েল (২৫), ঢুলিপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. রুবেল (২৬), কাপ্তান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে ফজলুর রাব্বি (২৪) ও বুড়িচং উপজেলার বুডবুড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহমুদ উল্লাহ (২৩)।

র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও ককটেল মজুত করা হয় বলে আমরা জানতে পারি। অভিযান চালিয়ে ২৯টি ককটেল, সাতটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সাত জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সহিংসতা সৃষ্টির এসব মজুত করেছে এবং একত্রিত হয়েছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি