তৃতীয়বার মেয়র হলেন সাবেক এমপি বদির চাচা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২১:০৩

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে নয় হাজার ৭৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. ইসলাম। এ নিয়ে টানা তৃতীয়বার মেয়র হলেন তিনি।

মো. ইসলাম কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির চাচা। তার প্রতিদ্বন্দ্বী মো. ইসমাইল মোবাইল ফোন প্রতীকে এক হাজার ৪৮২ ভোট পেয়েছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।

এর আগে এই পৌরসভায় আরও চার কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ৭ নম্বর ওয়ার্ডে এমপি বদির ছোটভাই মাওলানা মুজিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ মনির, ৩ নম্বর ওয়ার্ডে এহতেশামুল হক বাহাদুর এবং ৮ নম্বর ওযার্ডে মো. মনিরুজ্জামান।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের