ফের নির্বাচনের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

নোয়াখালী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২১:২৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২২:০৪

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর তিনটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা ও সিল রয়েছে। এরমধ্যে একটি ব্যালটে সিল ও দুটিতে হাতের লেখা পাওয়া গেছে।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকাল থেকে ওই দুই ইউনিয়নের ভোট গণনার সময় ওই তিনটি ব্যালট পাওয়া যায়। এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, তিনটি ব্যালটের দুটিই পাওয়া গেছে নরোত্তমপুর ইউনিয়নে। এরমধ্যে একটিতে কবিরহাট উপজেলা ছাত্রদলের পক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল, আরেকটিতে হাতে লেখা। অন্যদিকে, সুন্দলপুরে পাওয়া ব্যালটে হাতেই লেখা ছিল।

কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘এমন ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য করা হয়। এ ব্যালটগুলোও বাতিল করা হয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন। তাই আবেগে কোনও নেতা বা কর্মী এ কাজ করেছে বলে প্রতীয়মান হয়। এর আগেও এই ধরনের লেখা সংবলিত ব্যালট পেপার পাওয়া গেছে।’

এর আগে, তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সিল পাওয়া গেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান