ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ৬৩ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি। শুক্রবার গভীর রাতে জেলার আখাউড়া উপজেলার মিনারকোট এবং বিজয়নগর উপজেলার মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করা হয়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে আখাউড়ার মিনারকোট সীমান্ত এলাকায় ঘাগুটিয়া বিওপি’র হাবিলদার মো. আক্তারুজ্জামান অভিযান চালিয়ে ৬৩ বোতল হুইস্কি আটক করেন। এছাড়া বিজয়নগরের মহেশপুর সীমান্ত এলাকায় রাত ৩টার দিকে চন্ডিদ্বার বিওপি’র হাবিলদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।
/জেবি/এমপি/








