সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৯:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৯:২৪

আটক তিন যুবককে ছেড়ে দেওয়া ও তাদের কাছে পাওয়া অস্ত্রকে খেলনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে প্রধান করে জেলা পুলিশ এ কমিটি গঠন করে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার বজরা এলাকা টহলে ছিল এএসআই গাজী সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল। টহলের সময় সন্দেহজনক ঘোরাঘুরি করায় জনিসহ তিন যুবককে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া গেলে থানায় নিয়ে যায় পুলিশ। ওই যুবকদের ছাড়াতে ভোরে ওসির বাসভবনে আসেন এক জনপ্রতিনিধি ও তার লোকজন। তারা বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলার পর শনিবার ভোর ৫টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

এএসআই গাজী সোহেল রানা বলেন, ‘শুক্রবার রাতে একটি চায়না খেলনা পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। পরে ওই যুবকদের থানায় নিয়ে আসা হলে ভোর ৫টার দিকে ওসির নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়।’

সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্তাধীন হওয়ায় কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের