ভোটের আগের দিন সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ২০:১২আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২০:৩৩

নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জেলা পুলিশ লাইন্সে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সোনাইমুড়ী থানার ওসির পদে পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে বদলি ও পদায়ন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের আদেশে উল্লেখ করেছে, নির্বাচন কমিশন ও পুলিশ সদরদফতরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলেছে।

জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার বজরা এলাকা টহলে ছিল এএসআই গাজী সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল। টহলের সময় সন্দেহজনক ঘোরাঘুরি করায় জনিসহ তিন যুবককে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি অস্ত্র পাওয়া গেলে থানায় নিয়ে যায় পুলিশ। ওই যুবকদের ছাড়াতে ভোরে ওসির বাসভবনে আসেন এক জনপ্রতিনিধি ও তার লোকজন। তারা বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলার পর শনিবার ভোর ৫টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে, আটক তিন যুবককে ছেড়ে দেওয়া ও তাদের কাছে পাওয়া অস্ত্রকে খেলনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে তহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। কমিটিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসাকে প্রধান করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে লিখিত প্রতিবেদন দিতে বলেছে।

পঞ্চম ধাপে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) সোনাইমুড়ীর ১০ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। নির্বাচনের একদিন আগে ওই থানার ওসিকে প্রত্যাহার করা হলো।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম