চট্টগ্রামের আনোয়ারায় উপজেলার চাতরি ইউনিয়নে সহিংসতায় একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির নাম ওমকার দত্ত (৩৫)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তার নাম ওমকার দত্ত। আমরা জেনেছি দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হন। খবর পাওয়ার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
কীভাবে নিহত হয়েছেন এ প্রশ্নে তিনি বলেন, গুলিবিদ্ধ হয়েছেন কিনা জানি না। তবে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।









