চেয়ারম্যান প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৮:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:১৩

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ীতে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রার্থীর ৩-৪ জন অনুসারী আহত হয়েছেন।

ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী দিদার হোসেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার দেওটি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার ওই ইউনিয়নের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রার্থী দিদার হোসেনের অভিযোগ, তিনি বেলা ১১টায় দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্র থেকে বাইর হওয়ার কিছুক্ষণ পর নৌকার সমর্থক কিং মোজাম্মেলের লোকজন তার ওপর হত্যার উদ্দেশে হামলা চালান। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে একটি ডোবায় ফেলে দেন। এ ছাড়াও কয়েকটি ভোটকেন্দ্রে প্রবেশ করতে গেলে নৌকার সমর্থকরা তাকে বাধা দেয়।

দেওটি ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুল আমিন শাকিল অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে দাবি করেন, ‘দিদার মাটিতে পড়ে গায়ে কাদা মেখে নাটক করেছে। উল্টো দিদারের সমর্থকদের হামলায় আমার ১০/১২ জন অনুসারী আহত হয়। আমার কোনও সমর্থক তার ওপর হামলা চালায়নি।’

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘দেশে যে ভোটের পরিবেশ নেই, এ ঘটনা তারই প্রমাণ। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম