২১ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষে প্রতিযোগীর মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
০৭ জানুয়ারি ২০২২, ১৯:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৯:২৬

চট্টগ্রামে ম্যারাথনে দৌড় শেষে গওহর জামিল টুকু (৪৬) নামে এক প্রতিযোগী মারা গেছেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

টুকু পটুয়াখালী সদরের ৭ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকতেন। সেখানে এসিআরএবি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) পদে কর্মরত ছিলেন।

স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রতিষ্ঠানের ম্যারাথনে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রামে আসেন টুকু। শুক্রবার ভোর ৬টায় নগরের পতেঙ্গা সৈকত থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন।

আয়োজকদের একজন সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি স্বাস্থ্য সচেতনতামূলক সামাজিক সংগঠন পতেঙ্গায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সমুদ্র সৈকত এলাকায় শুক্রবার দুই ক্যাটাগরির ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। সময় ছিল শুক্রবার ভোর ৪টা থেকে বেলা ১১টা। একটি ছিল ২১ দশমিক ১ কিলোমিটার এবং আরেকটি ১০ কিলোমিটার দৌড়ের ম্যারাথন। 

৭০০ দৌড়বিদ দুই ক্যাটাগরির ম্যারাথনে অংশ নেন। ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়ে অংশ নেন টুকু। দৌড় শেষে অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত বিমান বাহিনীর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের এডিসি আবুল কালাম শাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে গওহর জামিল টুকুর মৃত্যু হতে পারে। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘টিম চট্টগ্রাম’ নামে একটি সংগঠন ম্যারাথন দৌড়ের আয়োজন করে। গওহর জামিল টুকু পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ম্যারাথন শেষ করে বসেছিলেন। এরপর মাথা ঘুরে পড়ে যান। প্রথমে তাকে পতেঙ্গার জহুরুল হক বিমান ঘাঁটির হাসপাতালে নেওয়া হয়। এরপর আবার আনা হয় কাছাকাছি নৌ-বাহিনীর হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান।

/এসএইচ/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী