বিএনপির ৪ নেতাকে হেফাজতে নিলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ২০:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২১:৪৯

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় শনিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় সমাবেশ ডেকেছে জেলা বিএনপি। সমাবেশের আগের দিন শুক্রবার দুপুরে দলটির জেলার চার শীর্ষ নেতাকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ওই স্থানে একই সময়ে ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

হেফাজতে নেওয়া বিএনপির নেতারা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

হাফিজুর রহমান মোল্লা কচি দাবি করেন, ‘জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার এই সমাবেশকে কেন্দ্র করে ১৫ দিন আগে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তারা আবেদনে সাড়া দেয়নি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু হঠাৎ জানতে পারলাম ছাত্রলীগ নাকি কয়েক দিন আগে আমাদের সভাস্থলে একটি সভা আহ্বান করেছে। আমরা মনে করি, এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।’ সমাবেশের আগের দিন দলীয় চার নেতাকে পুলিশি হেফাজতে নেওয়ার নিন্দা জানান এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।

এদিকে, জেলা বিএনপির চার নেতাকে হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে দুটি রাজনৈতিক দল একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করায় পৌর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ যদি ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার পাশাপাশি বাইরে থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের